JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৭ সেট (22-25) Part 2

jsc math solution 2021 pdf, 8th class maths guide pdf free download, math book solution BD, class 8 srijonshil math, Class 8 Chapter 7, সেট, ভেন চিত্র

সেটঃ

এই অধ্যায়ের পূর্বের অংশঃ

 JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৭ সেট (1-21) Part 1

২২. কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে।

(ক) সংক্ষিপ্ত বিবরণসহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ কর।

সমাধানঃ



এখানে=মোট ছাত্রের সেট

A=মাছ পছন্দকারী ছাত্রের সেট

B=মাংস পছন্দকারী ছাত্রের সেট

A∩B=মাছ ও মাংস উভিয়টি পছন্দকারী ছাত্রের সেট

(খ) উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় কর।

সমাধানঃ

ধরি, মোট ছাত্র সংখ্যা, U=100

∴উভয় খাদ্য পছন্দকারী ছাত্রের সংখ্যা, A∩B=40

তাহলে,

উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা হবে U-(A∩B)=100-40=60

অর্থাৎ, 60% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না।

(গ) যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ নির্ণয় কর।

সমাধানঃ

মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা=65%

মাংস পছন্দকারী ছাত্র সংখ্যা=55%

মাছ ও মাংস উভয় পছন্দকারী ছাত্র সংখ্যা=40%

তাহলে,

শুধু মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা =(65-40)%=25%

এবং শুধু মাংস পছন্দকারী ছাত্র সংখ্যা=(55-40)%=15%

এখানে 25 এর গুণনীয়কের সেট P={1,5,25}

এবং 15 এর গুণনীয়কের সেট Q={1,3,5,15}

∴ P∩Q={1,5,25}∩{1,3,5,15}={1,5}

২৩.



(ক) A সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখ।

সমাধানঃ

চিত্রে, A={3,4,5,6}

প্রদত্ত সেটের উপাদানসমূহ 3,4,5,6

এখানে, উপাদান্সমূহ 2 থেকে বড় এবং 7 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা।

ধরি যেকোনো চলক x

∴ নির্ণেয় সেট {x:x স্বাভাবিক সংখ্যা এবং 2<x<7}

(খ) A, B ও C কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং A∩C ও A∪B নির্ণয় কর।

সমাধানঃ

চিত্র হতে, A, B ও C কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই,

A={3,4,5,6}

B={4,5,8,9}

C={5,6,7,8}

∴ A∩C={3,4,5,6}∩{5,6,7,8}={5,6}

এবং A∪B={3,4,5,6}∪{4,5,8,9}={3,4,5,6,8,9}

(গ) প্রমাণ কর যে, (A∪B)’=A’∩B’

সমাধানঃ

চিত্রে,

U={3,4,5,6,7,8,9,10}

A={3,4,5,6}

B={4,5,8,9}

C={5,6,7,8}

এখন,

A∪B={3,4,5,6}∪{4,5,8,9}={3,4,5,6,8,9}

∴(A∪B)’=U-(A∪B)={3,4,5,6,7,8,9,10}-{3,4,5,6,8,9}={7,10}

আবার,

A’=U-A={3,4,5,6,7,8,9,10}-{3,4,5,6}={7,8,9,10}

B’=U-B={3,4,5,6,7,8,9,10}-{4,5,8,9}={3,6,7,10}

∴ A’∩B’={7,8,9,10}∩{3,6,7,10}={7,10}

অতএব,

∴ (A∪B)’=A’∩B’ [প্রমাণিত]

২৪. সার্বিক সেট U={1,2,3,4,5,6,7} এর তিনটি উপসেট

A={x∈N:x<7 এবং x বিজোড় সংখ্যা}

B={x∈N:x<7 এবং x জোড় সংখ্যা}

C={x∈N:x≤3 এবং x মৌলিক সংখ্যা}

(ক) A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

সমাধানঃ

A={x∈N:x<7 এবং x বিজোড় সংখ্যা}

এখানে,

U={1,2,3,4,5,6,7}

7 থেকে ছোট সংখ্যা 1,2,3,4,5,6 যার মধ্য বিজোড় সংখ্যা হলোঃ 1,3,5

∴ A={1,3,5}

আবার,

7 থেকে ছোট সংখ্যা 1,2,3,4,5,6 যার মধ্য জোড় সংখ্যা হলোঃ 2,4,6

∴ B={2,4,6}

অর্থাৎ, A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই,

A={1,3,5} এবং B={2,4,6}

(খ) (A∪B) ∩ (A∪C) নির্ণয় কর।

সমাধানঃ

ক হতে পাই,

A={1,3,5} এবং B={2,4,6}

এখন, U={1,2,3,4,5,6,7} যেখানে 3 এর সমান ও ছোট মৌলিক সংখ্যা হলোঃ 1,2,3

∴ C={1,2,3}

এখন,

A∪B={1,3,5}∪{2,4,6}={1,2,3,4,5,6}

A∪C={1,3,5}∪{1,2,3}={1,2,3,5}

∴ (A∪B)∩(A∪C={1,2,3,4,5,6}∩{1,2,3,5}={4,6}

(গ) (B∪C)’ এর উপসেটগুলো লিখ।

সমাধানঃ

এখানে,

U={1,2,3,4,5,6,7}

B={2,4,6}

C={1,2,3}

এখন,

B∪C={2,4,6}∪{1,2,3}={1,2,3,4,6}

∴ (B∪C)’=U-(B∪C)={1,2,3,4,5,6,7}-{1,2,3,4,6}={5,7}

তাহলে, (B∪C)’ এর উপসেটগুলো ∅, {5}, {7}, {5,7}

২৫. যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে A ও B

(ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

সমাধানঃ

যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং (346-31)=315 এর সাধারণ গুণনীয়ক যার সেট A.

এখন,

315

=1✕315

=3✕105

=5✕63

=7✕45

=9✕35

=15✕21

∴ A={35,45,63,105,315}

(খ) A∩B নির্ণয় কর।

সমাধানঃ

ক হতে পাই, A={35,45,63,105,315}

এখন,

যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং (556-31)=525 এর সাধারণ গুণনীয়ক যার সেট B.

525

=1✕525

=3✕175

=5✕105

=7✕75

=15✕35

=21✕25

∴ B={35,75,105,175,525}

তাহলে,

A∩B={35,45,63,105,315}∩{35,75,105,175,525}={35,105}

(গ) A∩B ভেনচিত্রে দেখাও এবং A∩B এর উপসেটগুলো লিখ।

সমাধানঃ

নিচে ভেনচিত্রে A∩B দেখানো হলোঃ




ক হতে পাই, A∩B={35,105}

∴ A∩B এর উপসেটগুলো হলোঃ ∅, {35}, {105}, {35,105}

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment